বিএনপির
ডাকা সকাল-সন্ধ্যা হরতালের
শুরুতে টঙ্গীতে তেমন কোনো প্রভাব
পড়েনি। বেলা
বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে
মানুষের উপস্থিতি বাড়ছে। আজ
রবিবার (২৯ অক্টোবর) সরেজমিনে
টঙ্গী ঘুরে দেখা যায়,
মহাসড়কে আন্ত জেলা বাস
সার্ভিস চলমান রয়েছে।
দূরপাল্লার গাড়ি চোখে পড়েনি।
মিল-কারখানা, সরকারি ও বেসরকারি
অফিস-আদালত খুলেছে।
শিল্পপ্রতিষ্ঠানে কাজ-কর্ম স্বাভাবিক। অধিকাংশ
দোকানপাট ও বিপণিবিতান খুলছে। রাস্তায়
মানুষের চলাচল কম।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে
গণপরিবহন ও মানুষের যাতায়াত
বৃদ্ধি পাচ্ছে। সকাল
১০টা পর্যন্ত টঙ্গীতে কোথাও কোনো নাশকতার
খবর পাওয়া যায়নি।
এদিকে
টঙ্গীর বিভিন্ন মোড়ে সরকারদলীয় নেতাকর্মীদের
অবস্থান লক্ষণীয়। বিএনপি
নেতাদের বাড়ির সামনেও সরকার
দলীয় নেতাকর্মীদের অবস্থান রয়েছে।
রাজপথে
হরতালের পক্ষে কোনো পিকেটিং
বা মিছিল নেই।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস-ট্রাক থেকে
অটোরিকশার সংখ্যা বেশি।
সীমিত আকারে বিআরটিসি বাস
চলছে। রাস্তায়
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন উপস্থিতি দেখা
যায়নি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, গত ২৪ ঘণ্ঠায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

0 Comments