![]() |
| যাত্রীদের সঙ্গে লঞ্চ কর্তৃপক্ষের হাতাহাতির ঘটনাও ঘটে। |
হরতালের
প্রভাবে চাঁদপুর থেকে রাজধানী ঢাকামুখী
যাত্রীবাহী লঞ্চ নির্ধারিত সময়
ছেড়ে যাচ্ছে না।
ফলে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের।
এতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রীদের
সঙ্গে লঞ্চ কর্তৃপক্ষের হাতাহাতির
ঘটনাও ঘটে। পরে
নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর
নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
মো. কামরুজ্জামান জানান, লঞ্চ টার্মিনালে
যাত্রী ও লঞ্চগুলোর নিরাপত্তা
নেওয়া হয়েছে। এ
ছাড়া হরতালের প্রভাবে সড়কপথে বন্ধ রয়েছে
দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল।
এতে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের।
এদিকে
সকালে হরতালের পক্ষে এবং বিপক্ষে
শহরে মিছিল করেছেন আওয়ামী
লীগ ও বিএনপির সহযোগী
সংগঠনের নেতাকর্মীরা।
সকাল সাড়ে ১০টায় চাঁদপুর
সরকারি কলেজ গেইটে ছাত্রলীগ
ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার
ঘটনা ঘটে। এ
সময় ইটের আঘাতে ছাত্রদলের
তিনজন আহত হন।
এদের মধ্যে রয়েছেন সারোয়ার
গাজী, ফয়সাল বাহার এবং
সম্রাট বেপারী। তবে
তাঁরা সবাই ছাত্রদলের সাবেক
নেতা।
এমন পরিস্থিতিতে কলেজ গেইট ও
তার আশপাশে বাড়তি নিরাপত্তার
ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে
সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল
পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগ ও
সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
অন্যদিকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, হরতালে নাশকতার চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলায় জেলা শহরসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এমন পরিস্থিতিতে সড়কগুলোতে ছোটখাটো যানবাহনের সংখ্যাও কমে গেছে।

0 Comments