ইন্দোনেশিয়ায়
৬.৯ মাত্রার একটি
ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় বুধবার ইন্দোনেশিয়ার
বান্দা সাগর অঞ্চলে ভূমিকম্পটি
আঘাত হেনেছে। ইউরোপীয়
ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনটি
লেখা পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতির
খবর পওয়া যায়নি।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার অ্যাম্বোন থেকে ৩৭০ কিলোমিটার (২২৯.৯ মাইল) দক্ষিণ-পূর্বে ছিল এবং ধারণা করা হচ্ছে ১৪৬ কিলোমিটার গভীরে ছিল। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিডব্লিউটিসি) জানিয়েছে, ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।

0 Comments