সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ (সেফটি) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ

বিভাগ: সেফটি

পদের সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস অফিস, রিপোর্ট লেখার দক্ষতা। 

অভিজ্ঞতা: ম্যানেজমেন্ট সিস্টেম এবং বিমানের নীতিমালা সর্ম্পকে ভালো ধারণা থাকতে হবে। 

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

কর্মক্ষেত্র : অফিসে

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা)

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: মোবাইল ফোন বিল, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের রুটে ফ্রি এয়ার টিকিট ব্যবস্থা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১১ নভেম্বর ২০২৩