ঢাকাই
চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার
হোসেন ডিপজল। চলতি
বছর জাতীয় সংসদ নির্বাচনে
অংশ নেবেন। এমন
গুজন উঠেছে তাকে ঘিরে। সম্প্রতি
এ বিষয় নিয়ে মুখ
খুললেন অভিনেতা।
অভিনেতা
বলেন, এ মুহূর্তে নির্বাচন
নিয়ে ভাবছি না।
কারণ, আমার শারীরিক অসুস্থতা। আমি
শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নই।
গণমাধ্যমে কথা প্রসঙ্গে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে নির্বাচনের কথা
বলেছিলাম। কিন্তু
নির্বাচন করব, এমন কথা
জোর দিয়ে বলিনি।
ডিপজল
আরও বলেন, এ মুহূর্তে
আমার সুস্থতাই হচ্ছে মূল বিষয়। বর্তমানে
আমি চিকিৎসকের পরামর্শে চলছি। বাম
চোখে অপারেশন করেও পুরোপুরি সমস্যার
সমাধান হয়নি। তাছাড়া
শারীরিক অন্যান্য কিছু সমস্যা আছে। শারীরিক
সুস্থতার চেয়ে বড় কিছু
নেই। আল্লাহর
সবচেয়ে বড় নেয়ামত সুস্থতা। যে
অসুস্থ হয়নি, সে ছাড়া
সুস্থতার নেয়ামত কেউ বুঝতে
পারবে না। আমি
আমার ভক্ত, দর্শক ও
সবার কাছে দোয়া চাই,
যাতে আল্লাহ আমাকে দ্রুত
সুস্থ করে দেন।
আমিও সবার জন্য দোয়া
করি, যে যেখানে আছেন,
নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।
চলচ্চিত্র নিয়ে অভিনেতা বলেন, আমি শিল্পী। এটাই আমার মূল কাজ। যতদিন বেঁচে আছি, ফিল্ম নিয়ে কাজ করে যেতে চাই। অসুস্থতার কারণে নতুন সিনেমার কাজ ও শুটিং শুরু করতে দেরি হচ্ছে। বেশ কয়েকটি সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দিতে হয়েছে।

0 Comments